নিউজ ডেস্ক: মেট্রোরেলসহ মেগাপ্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, যারা ভেবেছিল বাংলাদেশের অবস্থা শ্রীলংকা বা পাকিস্তানের মত হবে তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নত দেশে রূপান্তরিত করেছেন।
তিনি বলেল, মেঘাপ্রকল্পগুলোর মধ্যে আমাদের পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল ও রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপিত হয়েছে। এগুলো এখন আর স্বপ্ন নয়; বাস্তবতা। ইউরোপ ও আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে।
প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাঁও গ্রামে আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি বাংলাদেশের পরিচয় বহনে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ইনিস্টিউটের ছাত্রছাত্রীরা একদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়বে।
আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করীম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলামসহ অন্যরা।
খালিদ মাহমুদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply