রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

৬ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রসায়নে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। এরা হলেন জার্মানির বিজ্ঞানী বেঞ্জামিন ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান।

বুধবার নোবেল কমিটি বিকাল ৩টা ৪৫ মিনিটের পর ২০২১-এ বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান এ দুই বিজ্ঞানী। এ আবিস্কার ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে এবং রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতিকে আরও পরিবেশবন্ধব বা সবুজ করেছে।

বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৯৬৮ সালে জন্মগ্রহন করেন। ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান যুক্তরাজ্যের বেলশিলে জন্মগ্রহন করেন ১৯৬৮ সালে।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারের সূচনা ঘটে। ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ আসর শুরু হলো। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি ক্ষেত্রগুলোর পুরস্কার ঘোষণা করা হবে।

নোবেল বিজয়ী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *