রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

নিউজ ডেস্ক: ঢাকার সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনের মালিক সোহেল রানা জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

রোববার দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত বৃহস্পতিবার রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনের মালিক সোহেল রানা জামিন পান। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

আইনজীবীদের তথ্যমতে, ওই ঘটনায় পুলিশের করা মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে ২০২২ সালে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সোহেল রানা। এর শুনানি নিয়ে আদালত রুল দেন। রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেয়া হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। পাশাপাশি গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেফতার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে আছেন। এ ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে অপর মামলাটি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

রানা প্লাজা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *