লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত

মানব পাচারকারীদের হাতে প্রাণ হারালেন ২৬ বাংলাদেশি। আহত হয়েছেন আরও ১১ বাংলাদেশি। লিবিয়ার উপকূলীয় শহর মিজদায় সংঘটিত ওই ঘটনায় মোট ৩০ জন প্রাণ হারিয়েছেন।

লিবিয়ার ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার-এর অনলাইন ভার্সনে বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট) প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে বলা হয়, মানব পাচারকারীরা বাংলাদেশিদের ইউরোপে পাঠানোর নাম করে দেশ থেকে নিয়ে আসে। পরে তাদের মিজদা শহরে জিম্মি করে রাখে।

বৃহস্পতিবার অভিবাসী বাংলাদেশিদের হাতে ওই পাচারকারী খুন হয়। এই ঘটনার পর নিহত পাচারকারীর স্বজন ও সঙ্গীরা অভিবাসীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশিসহ ৩০ জন নিহত হন।

লিবিয়া অবজারভার জানিয়েছে, আহত ১১ বাংলাদেশি বর্তমানে যিনতান হাসপাতালে চিকিৎসাধীন।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিজদার নিরাপত্তা বিভাগকে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়, এ ধরনের অপরাধে যুক্ত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

আহত ১১ জন বাংলাদেশী বর্তমানে জিনতান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একটি চক্র বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইউরোপে মানব পাচারের সাথে দীর্ঘ দিন ধরে যুক্ত। এই চক্রটি লিবিয়াকে কেন্দ্র করে মানব পাচার করে থাকে। এর আগেও অসংখ্য বাংলাদেশি ইউরোপ যাওয়ার চেষ্টা করে পাচারকারীদের হাতে খুন হয়েছে অথবা সাগরে নৌকা ডুবি হয়ে মারা গেছেন।

মূল নিউজ পড়তে হলে:

https://www.libyaobserver.ly/crimes/libyan-interior-ministry-probes-murder-30-illegal-immigrants-one-libyan-national

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *