শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বুধবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পক্ষ থেকে ফেরি ব্যবহারকারীদের পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরিয়তপুর ফেরিঘাট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে ফেরি কাকলির। তারপর থেকেই নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *