শেষ হলো এসএসসি প্রথমদিনের পরীক্ষা

১৫ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): অবশেষে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার মাদরাসা (দাখিল) এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি তত্ত্বীয় পরীক্ষা ১ অক্টোবর পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষার চলবে ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন শিক্ষার্থী রয়েছে। দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ পরীক্ষা দিচ্ছে।

শিক্ষার্থীরা এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই ঐচ্ছিক তিনটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এই তিনটি বিষয়ে শ্রেণিকক্ষে শিক্ষকরা নম্বর নির্ধারণ করে দিবেন।

চলতি বছরে সংশোধিত ও পুণর্বিন্যাসিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় সম্পন্ন হচ্ছে এবং পরীক্ষা চলে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। যানজট এড়াতে পরীক্ষা একঘন্টা দেরিতে শুরু করা হয়েছে।

উল্লেখ্য, সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে নির্ধারিত গত ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও তা আবার পিছিয়ে যায়।

এসএসসি পরীক্ষা/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *