সাংবাদিক হত্যার দায় স্বীকার আইএসের

০৪ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে মঙ্গলবার তিন নারী সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে আইএস।

বেসরকারি এনিকাস টেলিভিশন চ্যানেলের ওই তিন সাংবাদিক কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এসময় অন্য একজন মারাত্মকভাবে আহত হন। পৃথক দুটি হামলায় এসব গণমাধ্যম কর্মী হতাহত হন। খবর: আফগানিস্তান টাইমস।

হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, তাদের কর্মীরা নারী সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *