নিউজ ডেস্ক: দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান মারা গেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারজানা মাহমুদ সনি।
তিনি জানান, বিকাল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এসময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি মারা গেছেন।
হাবিবুর রহমান খান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মেধাবী ও বিচক্ষণ সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন।
হাবিবুর রহমান খান জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply