২৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৮৮ জন। এদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৩৬ জন নারী। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ৭৭ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়েসি ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়েসি ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ১২ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৫৫ জন রয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ৫ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ৪ জন করে, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। গতকালের চেয়ে আজ ৬১৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২৮ হাজার ২০৬ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৯৫৫ জন।
দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ৪৮ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ২৪ হাজার ৮৭৭টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ২৩ হাজার ৭৮১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। গতকালও সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৩৯২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।
উল্লেখ্য, ৪১৮ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply