২০ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, সোমালিয়া): সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শনিবার নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানান। খবর: এবিসি।
হোটেল কতৃপক্ষ বলেছে, মোগাদিশুর হায়াত হোটেলে হামলার ঘটনাস্থল থেকে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী শিশুসহ অনেককে উদ্ধার করেছে।
পুলিশ বলছে, হামলাকারীরা হোটেলে ঢোকার আগে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি চালাই।
হামলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর দুর্বৃত্তরা হোটেল হায়াতের উপরের তলায় লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী আবদুল্লাহি হুসাইন ফোনে এপিকে জানিয়েছে, হোটেলের রিসেপশনের বাইরে মাটিতে বেশ কিছু লাশ পড়ে থাকতে দেখেছেন।
সোমালিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply