২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

১৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠ পরিবেশে নিশ্চিত করার লক্ষ্যে ২৫ নভেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাববে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাক্তার দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে এ বছরের এইচএসসি পরীক্ষা। চলতি বছরের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ হাজার।

আরও পড়ুন: স্কুলেই শিক্ষার্থীদের টিকা দেয়া হবে

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিকে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা আছে। তাই নতুন ঘোষণার ফলে চলতি বছরে প্রতিষ্ঠান খোলার কোনও বৈধ সুযোগ পাবে না কোচিং সেন্টারগুলো।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *