১০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস। প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেও শিরোপার দুয়ারে গিয়ে হোঁচট খায় সাইফ স্পোর্টিং।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া শিরোপার লড়াইয়ে গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
শেষপর্যন্ত ১-০ গোলে সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস।
ফাইনালের আগে দুই দলই দুর্দান্ত খেলে শিরোপার লড়াইয়ে উঠে। শুরু থেকে অসাধারণ খেলেও শিরোপার স্বাদ পাওয়ার আক্ষেপ নিয়ে প্রতিযোগিতা শেষ করে সাইফ স্পোর্টিং ক্লাব।
অন্যদিকে বসুন্ধরা কিংস গত মৌসুমের মতো ফেডারেশন কাপ জিতে ধারাবাহিকতা ধরে রেখেছে।
ফেডারেশন কাপ/এসকেএম















Leave a Reply