৮ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
বুধবার এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে বিসিসিআই। খবর: এনডিটিভি।
খবরে বলা হয়, টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে ওয়ানডে ক্রিকেটেও কোহলিকে হয়তো আর অধিনায়ক রাখা হবে না। যদিও নিজের মুখে তিনি কিছুই বলেননি। তবে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে, অল ইন্ডিয়া নির্বাচক কমিটি তাকে শুধু টেস্ট দলের অধিনায়ক রাখতেই আগ্রহী। তখন থেকেই রোহিতকে কোহলির উত্তরসূরি ভাবা হচ্ছিল।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলভাবে নেতৃত্ব দিয়ে পাঁচটি ট্রফি জিতেয়েছেন রোহিত শর্মা। সেখানে কোহলি নিজের দলকে এক বারও আইপিএল জেতাতে পারেননি। সাম্প্রতিক কালে সীমিত ওভারেও তার অধীনে ভারতের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। ফলে রোহিতকে যে দায়িত্ব দেয়া হবে এটা অনুমান করেই নেয়া হয়েছিল।
জানা গেছে, নির্বাচকদের তরফে রোহিত এবং কোহলি, দুই জনের সাথেই আলাদা করে কথা বলা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে রোহিত কোন পথে দলকে নিয়ে যেতে চাইছেন সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। রোহিতের উত্তরে সন্তুষ্ট হয়েই তাকে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে।
বিরাট কোহলি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply