বিজয়নগরে টিভি শোরুমে আগুন

২৪ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর বিজয়নগরে একটি টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার সন্ধ্যায় হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি তিনি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *