হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুইজন আটক

নিউজ ডেস্ক: রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে রাজধানীর বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবির এডিসি হাফিজ আল আসাদ (এডিসি গুলশান বিভাগ) বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সাথে মিলিয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের কী ভূমিকা রয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন হিরো আলম।

হামলায় আহত একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষমতাসীন দলের কর্মীরা এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন হিরো আলমের প্রধান নির্বাচনি এজেন্ট মোহাম্মদ ইলিয়াস।

ভোট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *