প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র অভিনেত্রী মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরিয়ে দেন নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন মাহিয়া মাহি। এসময় তার সাথে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী।

আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। তার আপিল নম্বর ছিল ১৭৯/২০২৩।

গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি। পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহি।

মাহি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *