গুলশানে দুটি বাণিজ্যিক ভবন অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা

নিউজ ডেস্ক: অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশানে দুটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গুলশান ২-এর একটি ছয়তলা ও আরেকটি সাততলা ভবনে ব্যানার টাঙিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ আদালত পরিচালনা করেন। তার সাথে আছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

এর আগে দুপুর ১২টায় গুলশান ২-এর ৪৬ নম্বর রোডের ৩৩ নম্বর হোল্ডিংয়ের এই ভবনে থাকা কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ৩৪ নম্বর হোল্ডিংয়ে সেভা হাউসের সামনে সিঁড়িতে মালামাল রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি ভবনেই অগ্নিঝুঁকিপূর্ণ ব্যানার টাঙানো হয়েছে।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ৩৩ নম্বর হোল্ডিংয়ের বাণিজ্যিক ভবনটিতে অনেক রেস্তোরাঁ রয়েছে। কিন্তু তার কোনোটিতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। এ ছাড়া এ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি আবাসিক হোটেল রয়েছে। নাম দি এইচ হোটেল। কিন্তু অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার সুযোগ কম। দুই পাসে দুটি সিঁড়ি থাকলেও তা সরু। এমন পরিস্থিতিতে এই হোটেলটি কীভাবে অনুমোদন পেল, তার সব কাগজপত্র আজ বিকালের মধ্যে দিতে বলা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

গুলশান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *