নিউজ ডেস্ক: ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করা হবে রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় কালশী মোড় সংলগ্ন বালু মাঠে এই প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রকল্পটি চালু হলে মিরপুর, পল্ল¬বী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ সহজ হবে। বাড়বে সড়কে যানবাহনের ধারণ ক্ষমতা। মিরপুর থেকে ১০ থেকে ১৫ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের গৃহীত এই প্রকল্প এলাকা ৩ দশমিক ৭ কিলোমিটার। সড়ক ৮ লেন। এরমধ্যে ফ্লাইওভারের দৈর্ঘ্য ১ দশমিক ৭ কিলোমিটার। জমি অধিগ্রহণ করা হয়েছে ১৩ দশমিক ২৭ একর। প্রকল্প ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply