২৫ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মস্তিষ্কের মারাত্মক জটিলতা নিয়ে বেঁচে আছে কিশোর শরীফ রিফাতুজ্জামান। প্রয়োজনীয় ফ্লুইডের অভাবে ব্রেইন ও মেরুদণ্ডের জটিলতাতেও ভুগছে ১৩ বছরের রিফাত।
তার ব্রেইন মেমব্রেইনের অপর্যপ্ততার কারণে শরীরের অন্যান্য অঙ্গও নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ফলে এক সময়ের সপ্রতিভ শিশু এখন দিনের অধিকাংশ সময়ই কাটাচ্ছে বিছানায়। যেতে পারছে না স্কুলে।
মাত্র ১১ মাস বয়সে রিফাতের শারীরিক সমস্যা দেখা দেয়। রক্ত সঞ্চালনা কম হওয়ায় ডান পা অকেজো হয়ে গেছে। মাল্টিপল ব্রেইন ড্যামেজের কারণে মেরুদণ্ডও কার্যক্ষমতা হারাচ্ছে।
গত অক্টোবরে তাকে রাজধানীর নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা শিগগিরই তার মস্তিষ্কে অস্ত্রোপাচারের পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে অভিভাবকরা রিফাতকে দ্রুতই ভারতে নিয়ে মস্তিষ্কে অস্ত্রোপাচারের চেষ্টা করছেন। কিন্তু এর জন্য প্রয়োজন বিপুল পরিমাণ টাকা।
এ বিষয়ে আরও জানতে: An appeal for generous help
রিফাতের মস্তিষ্কে অপরারেশনের জন্য তার বাবা মা সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। রিফাতের বাবা শরীফ আরিফুজ্জামানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার: ১০৬-১০৩-২৩১৯৬৮, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
সহায়তা/আরএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply