ইউক্রেনের ৪ অঞ্চলে ‘গণভোট’ আজ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাথে যুক্ত হওয়া প্রশ্নে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত চারটি অঞ্চলে আজ শুক্রবার গণভোট শুরু হচ্ছে। এ ভোটগ্রহণ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

তবে রাশিয়ার এই গণভোটের তীব্র নিন্দা জানাচ্ছে পশ্চিমা দেশগুলো। খবর: বিবিসি।

স্থানীয় সময় গত মঙ্গলবার ইউক্রেনে রাশিয়া-সমর্থিত নেতারা ভোটের পরিকল্পনা ঘোষণা করেন।

তবে এই গণভোট প্রত্যাখ্যান করছে ইউক্রেন। এই ভোটের ফলকে কখনই তারা স্বীকৃতি দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া-সমর্থিতরা শুক্রবার থেকে মঙ্গলবার (২৩-২৭ সেপ্টেম্বর) লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশে গণভোটের ঘোষণা করে। যা ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড বা হাঙ্গেরির আয়তনের সমান এলাকা।

পোর্টেবল ব্যালট বক্স নিয়ে নির্বাচন কর্মকর্তারা বাড়ি বাড়ি যাবেন ভোটগ্রহণ করতে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে গত সাত মাস ধরে যুদ্ধ চলছে। দুই দেশের তীব্র লড়াইয়ে অনেক বেসামরিক লোকের প্রাণ গেছে। নিহত হয়েছেন নারী ও শিশুরাও। লাখ লাখ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান আর পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। বেড়েছে সব খাদ্যপণ্যের দাম।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *