ইসরাইলি বিমান প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

১৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইসরাইলের বিমান যুক্তরাষ্ট্রের কোনও বিমানবন্দরে অবতরণ করতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলের বিমানবন্দরে ডেল্টা ও ইউনাইটেডসহ মার্কিন সংস্থার যাত্রীবাহী যে কোনও বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেয়ার পর যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে। খবর: জেরুজালেম পোস্ট।

গত শনিবার এক প্রতিবেদনে বাইডেন প্রশাসন জানিয়েছে, ইসরাইলে তাদের বিমান প্রবেশে বাধা দিয়ে আকাশপথের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তেলআবিব।

প্রাণঘাতি করোনার কারণে জরুরি প্রয়োজন ছাড়া অন্যসব মার্কিন বিমানের প্রবেশ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছিল ইসরাইল। পরে যুক্তরাষ্ট্রের চাপে তা থেকে সরে আসছে ইহুদিবাদী দেশটি।

তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওই হুমকির কথা গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *