নিউজ ডেস্ক: আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর পরীক্ষা যথাসময়ে হয়নি বলে জানা গেছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার সারা দেশে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নেবে। দেশের দুই হাজার ৬৪৯ পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর। অর্থাৎ ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা।
পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এইচএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply