একদিনে সোয়া লাখ আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৮৫৯ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯২৬ জন।

রোববার ভোরে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৪৯ হাজার ১৯ জন। মোট মারা গেছেন ৪ লাখ ৩১ হাজার ৫৪৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪০ লাখ ১৬ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৮ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৭০ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪০ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৩৫৫ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬১২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫১৪ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮১৯ জন। দেশটিতে মোট মারা গেছেন ৪২ হাজার ৭২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৬১০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭০৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১১৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ১২৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৬৪১ জন।

ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩১৫ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৬২৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ২০৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩২৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৪২৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১৮১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন। মারা গেছেন ৪১ হাজার ৬৬২ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৮৫ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন। মারা গেছেন ৩৪ হাজার ৩০১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৬৫ জন।

পেরুতে গত ২৪ ঘন্টায় কারো আক্রান্ত হওয়া, মারা যাওয়া বা সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৩০৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ১৩৩ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ১৭২ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮৬৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫২৬ জন। মারা গেছেন ২৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৮১৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজার ৮০৮ জন।

এদিকে, চীনকে অতিক্রম করে তালিকার ১৮ নাম্বারে উঠে আসা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৩৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৯ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৮ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৫০৪ জন (মোট ১৬ হাজার ৪৪৮), চিলিতে ২৩১ জন (মোট ৩ হাজার ১০১), পাকিস্তানে ৮৮ জন (মোট ২ হাজার ৫৫১), ইরানে ৭১ জন (মোট ৮ হাজার ৭৩০), দক্ষিণ আফ্রিকায় ৬৯ জন (মোট ১ হাজার ৪২৩), মিশরে ৬২ জন (মোট ১ হাজার ৪৮৪), কানাডায় ৫৬ জন (মোট ৮ হাজার ১০৫), ইকুয়েডরে ৪৬ জন (মোট ৩ হাজার ৮৭৪), ইন্দোনেশিয়ায় ৪৩ জন (মোট ২ হাজার ৯১), সৌদি আরবে ৩৯ জন (মোট ৯৩২), ফিলিপাইনে ২২ জন (মোট ১ হাজার ৭৪), সুইডেনে ২০ জন (মোট ৪ হাজার ৮৭৪), আর্জেন্টিনায় ১৭ জন (মোট ৮০২), পোল্যান্ডে ১৫ জন (মোট ১ হাজার ২৩৭), তুরস্কে ১৪ জন (মোট ৪ হাজার ৭৯২), রোমানিয়ায় ১৪ জন (মোট ১ হাজার ৩৯৪), ইউক্রেনে ১০ জন (মোট ৮৮০), আলজেরিয়ায় ৯ জন (মোট ৭৬০), পর্তুগালে ৭ জন (মোট ১ হাজার ৫১২), আফগানিস্তানে ৫ জন (মোট ৪৫১), বেলজিয়ামে ৪ জন (মোট ৯ হাজার ৬৫০), নেদারল্যান্ডসে ৪ জন (মোট ৬ হাজার ৫৭), হাঙ্গেরিতে ৪ জন (মোট ৫৫৯), ডেনমার্কে ৩ জন (মোট ৫৯৭) ও অস্ট্রিয়ায় ২ জন (মোট ৬৭৭) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯৩৮), আয়ারল্যান্ড (মোট ১ হাজার ৭০৫), কলম্বিয়া (মোট ১ হাজার ৫৪৫), জাপান (মোট ৯২২), পানামা (মোট ৪২১), ইসরাইল (মোট ৩০০), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৭), মরক্কো (মোট ২১২), গ্রিস (মোট ১৮৩) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *