এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড

২৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): অর্থ পাচারের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক ভূঁইয়া ওরফে এনু, তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের চার কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া অপর আসামিরা হলেন- এনু-রুপনের ভাই মেরাজুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া, শহিদুল হক ভূঁইয়া, তাদের সহযোগী পাভেল রহমান, তুহিন মুন্সি, জয় গোপাল, আবুল কালাম আজাদ, নবী হোসেন ও সাইফুল ইসলাম।

১১ আসামির মধ্যে এনু-রুপনসহ সাতজন কারাগারে আছেন। এনু-রুপনকে ২০২০ সালের জানুয়ারিতে গ্রেফতার করা হয়।

পলাতক রয়েছেন মেরাজুল, রশিদুল, শহিদুল ও পাভেল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অর্থ পাচারের মামলায় গত বছরের ২৬ জানুয়ারি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত ১৬ মার্চ এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রায়ের জন্য ৬ এপ্রিল তারিখ রেখেছিলেন আদালত। কিন্তু সেদিন রায় হয়নি। পরে রায়ের জন্য আজকের তারিখ দেয়া হয়। সে অনুযায়ী, আজ রায় হলো।

একই আদালতে এনু-রুপনদের বিরুদ্ধে অর্থ পাচারের তিনটি মামলা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে।

কারাদণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *