৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কন্ট্রোল কমিশনের সদস্য, ডাকসু’র সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার ভোরে বারডেম হাসপাতালের এইচডিইউ-তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মোর্শেদ আলী গত ২৬ মার্চ সকালে ব্রেইন স্ট্রোক করেন।
কমরেড মোর্শেদ আলী কৈশোরেই ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। এর মধ্য দিয়ে তিনি সম্পৃক্ত হন কমিউনিস্ট রাজনীতির সাথে।
স্বাধীন বাংলাদেশে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে মোর্শেদ আলী ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন, শ্রমিক ও কৃষক আন্দোলনে অংশ নিয়েছেন এবং তা সংগঠিত ও নেতৃত্ব দিয়েছেন। শ্রমিক ও কৃষক আন্দোলনে তার ভূমিকা অগ্রগণ্য।
মুক্তিযুদ্ধের পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগরে কমিউনিস্ট পার্টির মুখ্য নেতা হিসেবে পার্টি ও গণসংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৯২ সালে সিপিবি’র তৎকালীণ সভাপতি সাঈফুদ্দীন আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাহিদ (পরে আওয়ামী লীগের ২০১৪-২০১৮ মেয়াদে শিক্ষামন্ত্রী) কমিউনিস্ট পার্টি বিলোপের যে চক্রান্ত হয় তার বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
কমরেড মোর্শেদ আলী রাজধানীর মিরপুর এলাকায় বাস করতেন। সেখানে তিনি সিপিবি’র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোর্শেদ আলী/টিটি/কিউটি
















Leave a Reply