১০ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাস টিকা নিয়েছেন দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমস।
বুধবার বেলা ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে ভ্যাকসিন নেন তিনি। টিকা নেওয়ার পর তিনি স্বাভাবিক আছেন। সবাইকে টিকা নেয়ার অনুরোধ করছেন তিনি।
জানা যায়, কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস নিজেই উদ্যোগী হয়েছেন টিকা নেয়ার বিষয়ে। তিনি মনে করেন, দেশের সব নাগরিকেরই এ টিকা নেয়া জরুরি।
বিনোদন অঙ্গনে যারা কাজ করেন, তাদের মধ্যে প্রথম করোনার টিকা নেন অভিনয়শিল্পী ও উপস্থাপক নওশীন নাহরীন মৌ। এবং দেশে শিল্পীদের মধ্যে সবার আগে টিকা নেন সুবর্ণা মুস্তাফা।
করোনা ভ্যাকসিন/এসকেএম
















Leave a Reply