কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

০৫ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শানজি প্রদেশে বুধবার একটি কয়লা খনিতে সন্দেহজনক গ্যাস বিস্ফোরণের ঘটনায় ঘটে। এতে নিহত হন চার জন। নিখোঁজ রয়েছেন আরও চার জন। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় বেলা ১টার দিকে কিয়াওজিলিয়াং কোয়েল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিডেট পরিচালিত খনিটিতে ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার সময় এদের মধ্যে ৩৪ জন নিরাপদে বেরিয়ে আসেন। খবর: সিনহুয়া।

এদিকে, উদ্ধার কর্মীরা দুর্ঘটনায় নিখোঁজ চার খনি শ্রমিকের লাশ উদ্ধারে ফের চেষ্টা চালান।

উদ্ধার তৎপরতা নির্বিগ্ন করতে গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। চালু করা হয়েছে ভেন্টিলেশন, বিদ্যুত সরবরাহ ও চলাচলের পথ।

আন্তর্জাতিক/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *