২৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী, কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।
তিনি বলেন, বেগম জিয়াকে নিয়ে মায়াকান্না করছে বিএনপি নেতারা। সরকার খালেদা জিয়ার মৃত্যু কামনা করে না। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।
এসময় শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ছাত্রদের রাস্তায় দেখতে চাই না। আমরা চাই তারা ঘরে ফিরে যাক।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply