১৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল ও ক্যাসিনিও গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার নিউজার্সির আটলান্ডা সিটির এই ভবন ডিনামাইট দিয়ে ধ্বংস করে দেয়া হয়। খবর: গার্ডিয়ান।
মূলত ক্যাসিনো ব্যবসায় ধস নামা ও প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পারার কারণেই এই হোটেল অ্যান্ড ক্যাসিনোটি বন্ধ করে দেয়া হয়েছিল।
দফায় দফায় দেওলিয়াত্ব মামলায় নিউইয়র্কের আবাসন ধনকুবের ট্রাম্প ২০০৯ সালে এটির সাথে সম্পর্ক ছিন্ন করেন। তখন তিনি এর মালিকানা হারান। তারপরেও কিছু চালু ছিল এটি। ২০১৪ সালে এসে এটি চূড়ান্তভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাসিনিও।
হোটেল ও ক্যাসিনোটি গুঁড়িয়ে দেয়ার সময় হাজারো লোক ভবনটির ভেঙে পড়া দেখতে আসে। পাশাপাশি তারা এই হোটেল নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন।
ক্যাসিনো ও মনোরম সব হোটেলে সাজানো নিউ জার্সির আটলান্টিক সিটিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের লাস ভেগাস হিসেবে অভিহিত করা হতো। আটলান্টিক সিটির অন্যতম আকর্ষণ ছিল ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো।
অপরাহ্ উইনফ্রে থেকে শুরু করে হলিউডের নামিদামি তারকাদের পদভারে সরগরম থাকত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকায় এটি অনেকটাই ভঙ্গুর হয়ে উঠেছিল।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply