১৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): নিজস্ব ফায়ার সেফটির ব্যবস্থা না রেখে যারা ভবণ নির্মাণ করবেন তাদের ডিএনসিসির হোল্ডিং নাম্বার বা ট্রেড লাইসেন্স দেয়া হবে না। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
রোববার ইউরোপীয় ইউনিয়ন-ইকোর সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র তার বক্তৃতার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শুধু উন্নয়নেই নয় দুর্যোগ মোকাবেলাতেও বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম জনবহুল নগরী রাজধানী ঢাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে চল্লিশটিরও বেশি সংস্থা কাজ করে। সঙ্গত কারণেই যেকোন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি সাধ্য মত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মেয়র করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারের জারী করা ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
“সেভ দ্য চিলড্রেন” আয়োজিত নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা” শীর্ষক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি সংযুক্ত ছিলেন।
মেয়র আতিক/এসকেএম/আরএম















