নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে এ হামলা চালানো হয়। খবর: রয়টার্স।

খবরে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলা চালানো হয়। আমিমু মুস্তাফা নামে আরেক ব্যক্তি জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে।

তবে জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনও তথ্য দেননি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করেনি রাজ্য পুলিশ।

অভিযোগ, ভারি অস্ত্রধারীরা (স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত) গত দুই বছরে উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা।

নাইজেরিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *