নিহত সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক (জামালপুর): সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় গোমেরচর গ্রামে। পরে তাকে দাদা-দাদির পাশে সমাহিত করা হয়।

এ সময় স্বজনরা সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং অপরাধীদের ফাঁসির দাবি জানান।

সাংবাদিক নাদিমের প্রতি শ্রদ্ধা জানায় জামালপুর প্রেসক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার দুপুরে বকশীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। এ সময় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি তোলা হয়।

সংবাদ প্রকাশেরকে জের ধরে গোলাম রাব্বানী নাদিম বুধবার সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন। তিনি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হাতে ‍খুন হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

দাফন/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *