পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তরা হলেন: খালেদা একরাম (মরণোত্তর), ডাক্তার হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা এবং নিশাত মজুমদার।

পুরষ্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও ৪ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এবং সচিব নাজমা মোবারেক।

পুরস্কার বিজয়ীদের পক্ষে নিশাত মজুমদার পুরস্কার জয়ে তার অনুভূতি ব্যক্ত করেন।

পিএম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *