১৫ মে ২০২২ (আন্তর্জাতকি ডেস্ক): পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিন শিশু ও তিন সেনাসদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় আজ রোববার আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সেনাসদস্য নিহত হন।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে আরও বলা হয়, আত্মঘাতী ওই বোমা বিস্ফোরণে তিন সেনা ছাড়া আরও তিন শিশু প্রাণ হারিয়েছে।
হামলায় যে তিন শিশু প্রাণ হারিয়েছে, তারা হলো আনাম, আহসান ও আহমেদ হাসান। তাদের বয়স যথাক্রমে ৪, ৮ ও ১১ বছর বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আইএসপিআর বিবৃতিতে বলেছে, আত্মঘাতী ওই হামলাকারী ও তার সহযোগীদের চিহ্নিত করতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে বিচারের প্রতিশ্রুতি ও শিশু হত্যাকারীদের ‘ইসলাম ও মানবতার শত্রু’ বলে অভিহিত করেছেন।
বোমা হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply