পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ খনিশ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর আটজনকে খনি থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোররাতে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর: ডন।

এর আগে গণমাধ্যমের খবরে খনিটির ভেতরে ১৮ শ্রমিক আটকা পড়েছে বলে জানানো হয়েছিল। শক্তিশালী বিস্ফোরণে খনিটির একটি বড় অংশ ধসে পড়ার পর তারা আটকা পড়েন।

বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ গণমাধ্যমকে বলেন, উদ্ধার অভিযান এইমাত্র শেষ হয়েছে।

তিনি জানান, রাতে খনিটিতে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে, এতে মোট ২০ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতেই দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো ভোর সকালে বের করে আনা হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন অঞ্চলের ভূগর্ভে কয়লার মজুত পাওয়া যায়। এ এলাকার খনিগুলোতে খনিজ গ্যাসের কারণে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *