২ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানে ত্রাণ দিতে গিয়ে ছয় সেনা কর্মকর্তাসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজন জেনারেল ছিলেন।
সোমবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে সেনাবাহিনী কর্তৃক বন্যার ত্রাণ অপারেশনের তদারকি করছিলেন এ কর্মকর্তারা। খবর: এএফপি, রয়টার্স।
জানা যায়, আবহাওয়া খারাপ থাকায় সেনা অফিসারদের নিয়ে যাওয়া হেলিকপ্টারের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়।
দেশটের সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বালুচিস্তানের লাসবেলা এলাকায় সেনারা যে বন্যাত্রাণে নেমেছেন, তা দেখার জন্য অফিসাররা হেলিকপ্টারে সেখানে গিয়েছিলেন। কিন্তু হেলিকপ্টারের কী হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হওয়ার পর হেলিকপ্টারটি আর দেখা যায়নি।
পাকিস্তানে ব্যাপক বৃষ্টির পর প্রবল বন্যা হয়েছে। সেনা বাহিনীকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে। বালুচিস্তানে প্রচুর মানুষ মারা গেছেন এবং অনেক ঘরবাড়ি ভেসে গেছে।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply