পাকিস্তানে ধর্ষণের শিকার হলো ছাগল

২৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): প্রথমে ছাগলকে ধর্ষণ করলো, তারপর হত্যা। এমন অভিযোগে পাঁচজনকে খুঁজছে পুলিশ। ঘটনাটি পাকিস্তানের ওকারা শহরের।

পুলিশ বলছে, শহরের সাতঘরা এলাকায় অভিযুক্তরা ছাগলটিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়। খবর: বিবিসি।

সাতঘরা পুলিশ স্টেশনের কর্মকর্তা মুহাম্মদ উসমান জানিয়েছেন, ছাগলটির মৃতদেহ উদ্ধার করে পশু হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া গেছে, ছাগলটি ধর্ষণের শিকার হয়েছে।

তিনি জানান, আজহার হোসেন নামের এক ব্যক্তি ছাগলটির মালিক। আজহার পুলিশের কাছে অভিযোগ করেন, তার পোষা ছাগলটিকে কয়েকজন ব্যক্তি যৌন নিপীড়ন ও নির্যাতন করে। এতে ছাগলটির মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি আমলে নিলেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করে।

মামলার বিবরণে জানা যায়, ছাগলটি আজহারের ঘরের সামনে বাঁধা ছিল। অভিযুক্তরা সেখান থেকে ছাগলটিকে নিয়ে একটি ফাঁকা স্থানে যায়। সেখানে ছাগলটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।

আজহারের দেয়া তথ্য মতে, তিনি ঘরের সামনে না দেখে কয়েকজন বন্ধুকে নিয়ে ছাগলটিকে খুঁজতে বের হন। এক পর্যায়ে তারা দেখেন কয়েকজন ব্যক্তি ছাগলটিকে নির্যাতন করছে। দূর থেকে তাদের দেখতে পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। তারা যখন ছাগলটির কাছে যান, ততোক্ষণে ছাগলটি মারা যায়।

আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত

আজহার জানান, তার ছাগলটির মূল্য ৬০ হাজার পাকিস্তানি রুপি। তিনি অভিযুক্তদের তিনজনের নাম জানান। বাকি দুইজন তার অপরিচিত।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ উসমানের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, একজন মানুষের সাথে এ ধরনের অপরাধ করলে যতোটা গুরুত্ব দিয়ে তদন্ত হতো, এ ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না।

অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ৪২৯ ও ৩৭৭ ধারায় মামলা হয়েছে।

ছাগল ধর্ষিত/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *