প্রতারণার শিকার টেলিভিশন অভিনেত্রী

১০ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): নানা সময় নানা প্রতারণার শিকার হন অনেকে। এবার নিজের মায়ের চিকিৎসা করাতে গিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন ভারতরে টেলিভিশন অভিনেত্রী অমন সান্ধু। মায়ের জন্য চিকিৎসক খুঁজতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়েছেন এই অভিনেত্রী।

রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মাকে নিয়ে গোরেগাঁও ওয়েস্ট থাকেন অমন সান্ধু। গত ৬ জুলাই মায়ের জুহু সিটিকেয়ার হাসপাতালের অর্থোপেডিকের খোঁজ করছিলেন তিনি। এ সময় ইন্টারনেটে হাসপাতালটির নামে একটি ভুয়া ওয়েবসাইট খুঁজে পান অমন। সেই সাইটে ক্লিক করতেই হাসপাতালের একটি ছবি দেখা যায়।

চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য জানার জন্য সেখানে দেয়া একটি নম্বরে ফোন করেন তিনি। এক ব্যক্তির সাথে কথা হয় তার। তিনিই প্রয়োজনীয় সব তথ্য দেন অমনকে। এরপর একটি প্রেসক্রিপশনের জন্য অনলাইনে অমনকে পাঁচ টাকা দিতে বলেন তিনি। টাকাটি দেয়ার জন্য একটি লিঙ্কও পাঠান। হাসপাতালে সেই প্রেস্ক্রিপশনটি নিয়ে আসার নির্দেশও দেয়া হয় অভিনেত্রীকে।

সেই ব্যক্তির পাঠানো লিঙ্কের মাধ্যমে পাঁচ টাকা পাঠিয়ে দেন অমন। কিন্তু পাঁচ হাজার টাকা কেটে নেয়া হয় তার অ্যাকাউন্ট থেকে। শুধু তাই নয় তার বাকি দুটি অ্যাকাউন্ট থেকেও এক লাখ টাকা কেটে নেয়া হয়। সেই ব্যক্তিকে এই সমস্যার কথা জানানো হলে তিনি টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন ঠিকই। কিন্তু তার পর আর যোগাযোগ করা যায়নি তার সাথে।

অমন জানান, মাত্র পাঁচ সেকেন্ডে লাখ টাকা হারিয়েছেন তিনি।

এরপরেই অমন প্রথমে ব্যাংকে যান। তারপর পুলিশের দ্বারস্থ হন তিনি। তাদের সাহায্যে অভিনেত্রীর একটি অ্যাকাউন্ট ব্লক করা হয়। বাকি দুটির ক্ষেত্রে তা করা যায়নি। এরপর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন অমন।

অমন সান্ধু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *