ফ্লোরিডায় ট্রাম্প ও বাইডেন

২৯ অক্টোবর, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় একইদিনে একই অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী বাইডেন সমাবেশ করছেন। আজ বৃহস্পতিবার কয়েকঘন্টার ব্যবধানে ফ্লোরিডায় তাদের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই অঙ্গরাজ্যের যে বিজয়ী হয় সে হোয়াইট হাউস জিতে নিতে পারেন। ১৯৬৪ সাল থেকেই এ ধারা চলে আসছে।
ট্রাম্পের সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে বিকেলে। তার অধিকাংশ সমর্থকই সাধারণত মাস্ক ছাড়া সমাবেশে অংশ নিয়ে থাকে। অন্যদিকে বাইডেনের সমর্থকেরা সন্ধ্যায় গাড়িতে বসে সমাবেশে অংশ নেবে ।

এদিকে গতকাল বাইডেন তার নিজ রাজ্য দেলাওয়ারে তার আগাম ভোট দেন। এ সময়ে তিনি মহামারি দমনে বিজ্ঞান ভিত্তিক পন্থা অবলম্বনে ভোটারদের কাছে তার আশ্বাস পুর্নব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্প আরিজোনার গুডইয়ারে এক নির্বাচনী সমাবেশে জয়ের আশা পুর্নব্যক্ত করে বলেন, আগামী ছয়দিনের মধ্যে আমরা আরো বড় ধরণের বিজয় পেতে যাচ্ছি।

অন্তজার্তিক/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *