বসে গেছে পদ্মাসেতুর সবশেষ রোড স্লাব

২৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, মুন্সিগঞ্জ): পদ্মাসেতুর সবশেষ রোড স্লাব বসে গেছে। এর মধ্য দিয়ে পদ্মাসেতুর সড়ক পথ পূর্ণাঙ্গ হলো। সড়ক বিভাজক ও সাইড ওয়াল তৈরির কাজও ইতোমধ্যেই শুরু হয়েছে। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে বাকি থাকলো শুধু পিচ ঢালাই।

সোমবার সকাল ১০টা ১২ মিনিটে সেতুর সবশেষ রোড স্লাবটি বসানো হয়। সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের সবগুলোই বসানো শেষ হয়েছে। এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে সড়ক পথ।

পদ্মাসেতুর শেষ স্লাব বসানোর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি বলেন, সেতুর মাত্র তিনটি স্লাব বসানো বাকি ছিল। যার মধ্যে গতরাতে বসানো হয় দুটি স্লাব। আর আজ সকালে বসানো হয় শেষ স্লাবটি। এটি ১২ ও ১৩ নাম্বার পিলারকে সংযুক্ত করার সবশেষ রোডওয়ে স্লাব ছিল।

আরও পড়ুন: পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতু বিভাগকে জানিয়েছে, তারা আগামী ৩০ এপ্রিলের মধ্যেই সব কাজ শেষ করবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে।

বাইডেন/কিউটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *