২৭ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন।
শনিবার রাতে রাজ্যের চিত্তোরে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিরুপতির পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে ঘটনাস্থলে প্রাণ যায় অন্তত সাতজনের।
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply