২৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে মোবাইল কোর্টে ১৫টি মামলায় ৪ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলকার নায়ন পরিচালিত ১ নম্বর অঞ্চলে মোবাইল কোর্টে ৪টি মামলায় ৬৭ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৩ লাখ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ১৪ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৫০ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৪ লাখ ৪১ হাজার টাকা।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহ্বান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
ডিএনসিসি/এসকেএম















