০৭ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
রোববার নিজ বাড়িতেই মারা যান তাবারে ভাজকুয়েজ। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন উরুগুয়ের সাবেক এই প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে তার তিন সন্তান আলভারো, জাভিয়ের ও ইগনাসিও ভাসকুয়েজ জানান, গভীর বেদনার সাথে আমরা আমাদের প্রিয় পিতার মৃত্যুর কথা ঘোষণা করছি।
তাবারেক কে শেষ বিদায় জানাতে হাজার হাজার লোক মন্টিভিডিওর রাস্তায় নেমে আসে। এ সময় সন্তানরা তার কফিন বহন করছিল।
তাবারে ভাসকুয়েজ ২০০৫ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট হন এবং চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
তাবারে তার দেশকে এগিয়ে নিতে অনেক সংস্কার মূলক পদক্ষেপ নেন। ল্যাটিন আমেরিকার এ দেশটিতে ২০০৬ সালে প্রকাশ্যে তিনি ধূপমান নিষিদ্ধ করেন। এ উদ্যোগ ল্যাটিন আমেরিকায় প্রথম এবং বিশ্বে পঞ্চম।
উরুগুয়ে/এসকেএম
















Leave a Reply