নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ভোরে দেশটির রাজধানীর পার্শ্ববর্তী একটি ক্যাম্পসাইটে ভূমিধসের এই ঘটনা ঘটে। খবর: বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।
রয়টার্স বলছে, মোট ৯২ জন গভীর রাতের এ ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে বিভাগটি জানিয়েছে। এ ঘটনায় আটজন নিহত হওয়া ছাড়াও সাতজন আহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন
সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।
ভূমিধস/এসকেএম
আরও খবর পড়তে:artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply