মিলাকে গ্রেফতার করতে খুঁজছে পুলিশ

১২ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): এসিড ছোড়া মামলায় কণ্ঠশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মামলায় হাজিরা না দেয়ায় বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা ইতোমধ্যে পোছেঁ যায় পল্লবী থানায়।

গ্রেপ্তারের আদেশ পাওয়ার সাথে সাথেই মিলাকে গ্রেফতার করতে একাদিক জায়গায় অভিযান চালায় পুলিশ। তবে মিলার বাসা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এখনও খুঁজে পাওয়া যায়নি মিলাকে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, দুই বছর আগে উত্তরার পশ্চিম থানায় এই গায়িকার বিরুদ্ধে মামলা হয়। সেই চলমান মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। গত ১০ তারিখে এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা আদালত পল্লবী থানায় পাঠিয়েছেন। আমরা তাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, তার বাসাসহ ঢাকার অনেকগুলো লোকেশনে খোঁজ করেছি। কোথাও খুঁজে পাইনি। আমাদের দুটি ইউনিট সার্বক্ষণিক তাকে ধরার চেষ্টা চালাচ্ছে। যেখানেই থাকুক, আমরা যত তাড়াতাড়ি পারি তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব।

জানা গেছে, ২০১৯ সালের ৫ জুন সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন তার সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

কণ্ঠশিল্পী মিলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *