২৬ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): সাধারণ মানুষের ওপর নৃশংস দমন-পীড়নের অভিযোগে মিয়ানমারের সামরিক সরকারের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ওপর সমন্বিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধান। তাছাড়া সামরিক কর্মকর্তারা যারা অস্ত্র বাণিজ্যের সাথে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর ৬৬ লাইট ইনফেনটি ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ৩০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর এ ইউনিটের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়া অস্ত্র ব্যবসায়ী তাই জোর নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে।
যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে যে সব প্রতিষ্ঠান মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করে তাদের ওপর। এছাড়া কানাডা মিয়ানমারের চার ব্যক্তিসহ দুইটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের পয়লা ফেব্রুয়ারি অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী দেশটির। কিন্তু সাধারণ মানুষ সেনাবাহিনীর এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি। তারা প্রতিবাদে রাস্তায় নামেন। ফলে সেনাবাহিনী সাধারণ জনতার ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়।
মিয়ানমার/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply