মোজাম্বিকের উপকূলে মৃত ডলফিন

২৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে ৮৬ টি ডলফিন মৃতাবস্থায় পাওয়া গেছে। কি কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় একথা জানায়। খবর: এএফপি।

খবরে বলা হয়, ইতোমধ্যে একই স্থান থেকে রোববার অনেক ডলফিন উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ মোট ১১১ টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬ টি মৃত ডলফিন উদ্ধার করে।

দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত।
কর্তৃপক্ষ জানায়, এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

ডলফিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *