আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে অড্রি হেল নামে এক তরুণীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই তরুণীও নিহত হন। হামলাকারী ওই তরুণী এ স্কুলের সাবেক শিক্ষার্থী।
সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেন্যান্ট স্কুলে এ হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১-১২ বছরের মধ্যে।
বন্দুক হামলায় নিহতরা হলো- অ্যাভলিন ডিক হাউস, হ্যালি স্ক্রাগস, উইলিয়াম কিনি, সিনথিয়া পিক, ক্যাথরিন কুইন্স ও মাইক হিল।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই তরুণীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ।
ওই তরুণী স্কুলে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হন।
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply