রাজধানীতে বাস উল্টে আহত ১২

নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের পাশে ফুটপাতে ধাক্কা খেয়ে একটি বাস উল্টে গেছে। দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি যখন চন্দ্রিমা উদ্যানের এলাকায় আসে। তখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ সময় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় কেউ নিহত হননি। বাসটি উল্টে যাওয়ার পর সামনের কাচ ভেঙে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিলেন।

এসআই নজরুল ইসলাম বলেন, বাসটি উল্টে গিয়ে চালক আহত হয়েছেন বলে জানা গেছে। চালকের সহকারী পালিয়ে গেছেন। পরে বাসটি রেকার দিয়ে টেনে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *