নিউজ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন।
এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।
তবে তার গ্রেফতারের বিষয়ে ডিএমপি বিস্তারিত কিছু জানায়নি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।
রাশেদ খান মেনন/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply